নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা

আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৬:৩৩:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৬:৩৩:৫১ অপরাহ্ন
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
‎
‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে জুলেখা বেগম (৩৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোররাতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চানপুর (পালের বাজার) গ্রামে নিজ ঘরে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের জালাল মিয়ার মেয়ে।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন জুলেখা বেগম। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত উদ্ধার করার চেষ্টা করেন, তবে ততক্ষণে তিনি মারা যান।
‎

‎খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
‎
‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক হতাশা থেকে জুলেখা বেগম আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের আসলে আসল কারণ জানা যাবে 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com