রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় লালন মেলায় মাদক সেবী ও ব্যবসায়ী সিন্ডিকেটের হামলায় সাংবাদিক রাজু আহমেদ আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন মেলার মাঠে এ ঘটনা ঘটেছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে পূর্বপরিকল্পিতভাবে একদল মাদকসেবী ও ব্যবসায়ী তার ওপর হামলা করেছে।
আহত ঢাকা পোস্টের সাংবাদিক রাজু আহমেদকে উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত রাজু আহমেদ বলেন, লালন মেলায় পেত ৩০০টি গাজার দোকান বসেছে। সেখানে প্রকাশ্যে দিবালোকে মাদক বিক্রি ও মাদক সেবন করা হয়। লালন মেলার মাঠে সংবাদ সংগ্রহকালে সেখানকার মাদক সিন্ডিকেটের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে আহত করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
রাজু আহমেদ আরও বলেন, গত এক সপ্তাহ আগে থেকে শতশত গাজা ব্যবসায়ী গাজার দোকান বসিয়েছে। সেখানে অবাধে মাদক বিক্রি ও সেবন করা হচ্ছে। গতকাল সোমবার দুপুরে ডিসি অফিসের এক মিটিংয়ে ডিসির সামিনে মাদক ব্যবসার বিষয়টি তুলে ধরেছিলাম। একইসাথে মাদক ব্যবসায়ীদের কারণে লালন মেলার অনিরাপত্তা ও গণমাধ্যমকর্মীদের ঝুঁকির বিষয় গুলো
ডিসি বরাবর তুলে ধরেছিলাম। লালনের মাঠে সংবাদ সংগ্রহ করতে গেলে মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের লোকজন পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে আহত করে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, রাজু সাংবাদিক তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছিলো। এ সময় মঞ্চের পাশে একদল মাদকসেবী ও ব্যবসায়ী তার ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে৷ এতে আহত হয়েছেন সে। লালন মেলায় শতশত গাজার দোকান বসেছে। সেখানে প্রকাশ্যে দিবালোকে মাদক সেবন ও বিক্রি করা হচ্ছে। মাদক কারবারিদের দখলে লালনের মাঠ। তারা যাকে তাকে হুমকিধামকি দেন। তাদের কারণে লালন মেলার মাঠে অনিরাপদ পরিস্থিতি বিরাজ করছে। অথচ প্রশাসন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে না। মাদক সিন্ডিকেটের মাফিয়ারা সাংবাদিক রাজুর ওপর হামলা ও মারপিট করে আহত করেছে। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন বলেন, লালন মেলার মাঠে রাজু সাংবাদিকের ওপর হামলা ঘটনা ঘটেছে। তাকে মারপিট করে আহত করা হয়েছে৷ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দোষীদের দ্রুত আইনের এনে শাস্তি নিশ্চিত করা হোক৷
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, সাংবাদিক রাজু আহমেদ হামলা ও মারপিটে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাকে সেবা দিচ্ছেন।