পিআরসহ ৫দফা দাবি বাস্তবায়নে দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক (জেনারেল) এর মাধ্যমে ফেনী জেলা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৪:৪৪:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৪:৪৪:০৭ অপরাহ্ন


জাহিদ হাসান চৌধুরী;
ফেনী জেলা প্রতিনিধি:

স্মারকলিপিতে দাবি করা হয়-
১️। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন,
২️। নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা,
৩️। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,
৪️। ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,
৫️। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।


স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, উপদেষ্টা মাও. নুরুল করীম, সিনিয়র সহসভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া, সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আলাউদ্দিন সাবেরী, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা হোসাইন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, মাওলানা আবুল হাশেম প্রবাসী, মাওলানা আনোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com