কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নে জাতীয়তাবাদ মহিলা দলের কর্মীসভা

আপলোড সময় : ০৪-১০-২০২৫ ১১:৩৭:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৫ ১১:৩৭:৪০ অপরাহ্ন
 
হিজলা /কাজির হাট প্রতিনিধিঃ 
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ১ নং আন্ধারমানিক ইউনিয়নে বিকাল ৪ টায় আন্ধারমানিক ইউনিয়নের মহিলা দলের সভানেত্রী জাহানারা বারীর সভাপতিত্বে আন্ধারমানিক মাধ্যমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেন্দিগন্জ উপজেলা বিএনপির আহবায়ক, গিয়াসউদ্দিন দিপেন, সদস্য সচিব, সিহাব আহম্মেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক, আসাদুজ্জামান মুক্তা,আন্দার মানিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান ও মহিলা দলের বরিশাল উওর জেলা, আহ্বায়ক চৌধুরী শরিফা নাসরিন।


এছাড়াও উপস্থিত ছিলেন, আন্দারমানিক ইউনিয়নের বিএনপি'র সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ সুমন খান ছাত্রদলের সাবেক সভাপতি মহসিন হাওলাদার আল মামুন সজীব বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা অঙ্গ সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দ  উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন, আন্ধার মানিক ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক, মাসুদা বেগম। 


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com