রাজশাহী কেন্দ্রীয় উদ্যান মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৯:৫৫:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৯:৫৫:৪৫ অপরাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। শনিবার (৪ অক্টোবর) সকালে উদ্বোধনকালে সিনিয়র সচিব নির্মাণ সামগ্রীর মান পর্যবেক্ষণ করেন।

এবং দৃষ্টিনন্দন এই মসজিদের প্রশংসা করেন। পরে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, পুলিশ সুপার ফারজানা ইসলাম সহ রাসিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com