ফেনীর মমারিজপুর স্কুলের সুবর্ণজয়ন্তীতে মিলন মেলা

আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৯:১৬:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৯:১৬:০৩ অপরাহ্ন


জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:

ফেনীর দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী বর্ণিল আয়োজনে উদযাপন করা হয়েছে। এতে নবীন-প্রবীণের মিলনমেলায় পরিণত হয়।

শনিবার (৪অক্টোবর) দুপুরে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

বিদ্যালয়টির পরিচালনা পর্ষদ সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো: হাবিবুর রহমান, ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়েবুল হক, স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা. তাবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ।

সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মতিউর রহমান চৌধুরী পলাশ ও সাংস্কৃতিক সংগঠক সৈয়দ আশরাফুল হক আরমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম, জেলা জামায়াতের আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা: ফখরুদ্দিন মানিক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, দাগনভূঞা মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ, এনসিপির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত।

স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুর রহিম। শুরুতে কেক কেটে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। পরে বর্তমান ও সাবেক শিক্ষক এবং দাতা সদস্যদের সম্মাননা দেওয়া হয়। এছাড়াও, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বর্ণিল সাজে সাজানো হয় স্কুল প্রাঙ্গণসহ আশপাশের এলাকা।

এর আগে, শুক্রবার বিদ্যালয়টির প্রয়াত প্রতিষ্ঠাতা, দাতা, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থীদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীদের সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। মেধাকে সঠিকভাবে দেশ ও জাতির কল্যানে নিয়োজিত থাকতে হবে।

অনলাইনে আসক্ত না হয়ে মেধা অর্জনের মাধ্যমে দেশ গঠনে মনোনিবেশ করতে হবে। কোয়ালিটি এডুকেশন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com