বৃষ্টিতে তাড়াশ পৌরসভার ভাদাশ পূর্ব পাড়ার রাস্তায় চরম দুর্ভোগ। ‎

আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০৪:৩৭:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০৪:৩৭:২১ অপরাহ্ন

খালিদ হাসান ( তাড়াশ) সিরাজগঞ্জঃ
‎তাড়াশ পৌরসভার ৫নং ওয়ার্ডের ভাদাশ পূর্ব পাড়ার আইয়ুব মাস্টারের বাড়ি থেকে আব্দুলের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা বৃষ্টির কারণে কাদায় পরিণত হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তার মাটির আস্তরণ ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে হাটু সমান কাদা ও জলাবদ্ধতা। ফলে এলাকাবাসীকে প্রতিদিন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
‎
 
‎স্থানীয় বাসিন্দা শরীফ জানান, রাস্তার এই দুরবস্থার কারণে স্কুলগামী শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ এবং রোগী পরিবহনে ব্যাপক সমস্যা হচ্ছে। বৃষ্টির দিনে রিকশা, ভ্যান তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও কষ্টকর হয়ে পড়েছে।
‎
 
‎এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানালেও কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্ষার মৌসুমে এ রাস্তায় যাতায়াত যেন জনদুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগীরা দ্রুত রাস্তা সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও পৌর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com