বিপুল পরিমান ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ১১:০৭:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ১১:০৭:০৮ অপরাহ্ন

​নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের ভাঙ্গায় ৯১৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৯/০৯/২০২৫ তারিখ অনুমান ১৫.১৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন মালিগ্রাম বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে প্রায় ২,৭৪,৫০০/- টাকা মূল্যের ৯১৫ (নয়শত পনেরো) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম শেখ রনি (৩৫), পিতা- শেখ আজিজুল, সাং-নুরুল্লাগঞ্জ, এ/পি সাং- ধর্মদী, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর বলে জানা যায়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত শেখ রনি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে ফরিদপুর ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে ফরিদপুর ও ঢাকায় মাদকসহ ০৫ টি মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধনকে নষ্ট করছে, এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। র‌্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র‌্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com