মুলাদীর বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে অবৈধ জাল উদ্ধার করে পুড়িয়ে দিয়েছে মৎস্য অফিস

আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৮:৪৯:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৮:৪৯:৫৬ অপরাহ্ন

মুলাদী প্রতিনিধিঃ

মা-ইলিঁশ রক্ষা অভিযানে, ইলিশ পরিবহন, বিপনন, বাজারজাত করন, ও বিক্রি নিষিদ্ধ সময়কে সামনে রেখে মুলাদীর বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস অফিস।

অভিযানে বিপুল পরিমানে অবৈধ কারেন্ট জাল, ৫টি বেহুন্দি ও চায়না চাই উদ্ধার করেন, মুলাদী উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার, তিনি জানান, আগামী ৪ঠা অক্টোবর থেকে শুরু হওয়া মা-ইলিশ রক্ষা অভিযানে সব ধরনের আইনী পদক্ষেপ গ্রহন করা হয়েছে। 

এবং এর সাথে সং¯িøষ্ঠদের ২২দিন ইলিশ নিধন থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে। আটক কৃত জাল গতকাল সোমাবার বেলা ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিনের উপস্থিতিতে পুড়িয়ে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা- এ্যাকাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জিল্লুর রহমান, মেরিন অফিসার মিজানুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com