রিক্সা চালকের উপর হামলা থামাতে গিয়ে বিএনপি নেতার ভাইয়ের হাতে হেনস্থার শিকার সাংবাদিক আল মামুন

আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৮:১৭:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৮:১৭:৫৮ অপরাহ্ন

শাহ কামাল সবুজঃ

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এক রিক্সা চালককে ব্যপক মারধর ও হামলা চালানোর ঘটনা থামাতে গিয়ে হত্যার হুমকি ও হেনস্থার শিকার হলেন নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন সড়কের পাশে এক রিক্সা চালককে ভাড়া নিয়ে কথার জেরে ব্যপক মারধর করছিলো সাহেব পাড়া এলাকার বিএনপি নেতা নাজমুলের ছোট ভাই মোঃ সাইফুল ইসলাম নাছিম ও তার সাঙ্গ পাঙ্গরা।

এসময় ঐ রিক্সা চালককে মারধর করতে দেখে এগিয়ে যান সাংবাদিক আল মামুন। তিনি ঘটনাস্থলে গেলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেয় বিএনপি নেতার ভাই সাবেক ছাত্রলীগের নেতা মোঃ সাইফুল ইসলাম নাদিম ও তার সঙ্গে থাকা সন্ত্রাসীরা। 

এ বিষয়ে প্রতক্ষ্যদর্শীরা জানায়, এরা বিএনপি নেতা নাজমুলের ভাই। চরম বেয়াদব। এখানে একজন রিক্সা চালককে শুধু শুধু মারধর করে রক্তাক্ত যখম করছিলো ওরা। পরে লোকজন এসে আহত সাংবাদিককে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেন।

এ বিষয়ে হেনস্থার শিকার সাংবাদিক আবদুল্লাহ আল মামুন জানান, পাসপোর্ট অফিস সংলগ্ন আমার অফিসে নিচে একজন রিক্সা চালককে ব্যপক মারধর করছে কজন লোক। এই দৃশ্য দেখে কেনো রিক্সা চালককে মারধর করা হচ্ছে জানতে চাইলে তারা আমার উপর চড়াও হয় এবং খারাপ আচরন শুরু করে। খারাপ আচরন কেনো চাইলে তারা উত্তেজিত হয়ে মারমুখি আচরন শুরু করে।

এসময় আমার পরিচত কয়েকজন এসে ওখান থেকে আমাকে নিরাপদ স্থানে নেয়। পরে জানতে পারি তারা হলো সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেবপাড়া এলাকার বিএনপি নেতা নাজমুলের ভাই সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম নাদিম। এদেরকে দ্রুত গ্রেফতার সহ আইনের আওতায় আনা দাবী এই সিনিয়র সাংবাদিকের।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com