বোয়ালখালীর ১৬৭টি মণ্ডপে হবে দূর্গাপুজা শেষ মুহুর্তের প্রস্ততি

আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৭:০৬:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৭:০৬:৫৪ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

ঘনিয়ে আসছে শারদীয় দুর্গাপূজা। উৎসবের আমেজে ভরে উঠেছে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি উঠোন। উপজেলার পূজা মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। এ বছরে ১৬৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত।

পূজা উপলক্ষে তিনস্তরের নিরাপত্তা বলয় থাকবে এবং সার্বক্ষণিক পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান, ওসি মোহাম্মদ লুৎফুর রহমান। বৃহস্পতিবার বিকেলে উপজেলা ও পৌরসভার বেশ কয়েকটি মণ্ডপে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কেউ প্রতিমার গায়ে মাটির প্রলেপ দিচ্ছেন, কেউ মাটির অলঙ্কার তৈরি করছেন। কেউ কেউ খড়, কাঠ, সুতা দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করছেন কেউবা নিপুণ হাতে ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষী, সরস্বতী প্রতিমা। এরপর প্রতিমা রোদে শুকানো হচ্ছে। কেউ কাঠ কাটছেন, কেউ খড় দিয়ে হাত-পা তৈরি করছেন, আবার কেউ রং করার প্রস্তুতিতে ব্যস্ত। একটি প্রতিমা সেট তৈরিতে ১০-১৫ দিন সময় লাগে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com