ঠাকুরগাঁওয়ে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৮:৫০:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৮:৫০:০৪ অপরাহ্ন
 
সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ২১নং ঢোলারহাট  ইউনিয়নের ধর্মপুর ৭ নম্বর ওয়ার্ডে বিষাক্ত সাপের কামড়ে রঞ্জনা রানী (২২) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত রঞ্জনা রানী ওই এলাকার সঞ্জয় বর্মনের (২৫) স্ত্রী এবং দুই সন্তানের জননী। তাদের বড় সন্তান কন্যা এবং ছোটটি মাত্র ১ মাস বয়সী ছেলে শিশু।

জানা গেছে, ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে রঞ্জনা রানী প্রতিদিনের মতো নিজ ঘর পরিষ্কার করছিলেন। ঘর মুছতে গিয়ে হঠাৎই একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়।

বিষক্রিয়ায় কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তৎক্ষণাত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পর্যালোচনার একপর্যায়ে তাকে মৃত ঘোষণা করেন। হঠাৎ এই মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে। 


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com