হত্যা মামলার আসামি মো: সাদ্দাম মন্ডল কে গ্রেফতার করেছে র‍্যাব।

আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৮:৪৫:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৮:৪৫:৩৩ অপরাহ্ন

​নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ীর আমজাদ খান হত্যা মামলার আসামি মো: সাদ্দাম মন্ডল (৩৫) ফরিদপুর কোতয়ালীতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

গত ২৩/০৭/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৫০ ঘটিকার সময় ভিকটিম মো: আমজাদ খান এর সহিত পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আসামি মো: সাদ্দাম মন্ডল (৩৫)’সহ অপরাপর আসামীগণ রাজবাড়ী জেলার সদর থানার মুচিদহ এলাকায় ভিকটিমের বসতবাড়িতে প্রবেশ করে এবং ভিকটিমকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে। ভিকটিমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে ভিকটিমকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থা আশংকা জনক দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

পরবর্তীতে ভিকটিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে রাজবাড়ী জেলার সদর থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ২৭, তারিখ- ২৪/০৭/২০২৫ খ্রি., ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৫০৬/
১১৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৬/০৯/২০২৫ তারিখ বিকাল আনুমান ১৬.৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ধুলদি তানিয়া ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো: সাদ্দাম মন্ডল (৩৫), পিতা- মো: মালেক মন্ডল, সাং- মুকিদহ, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com