৪০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ০১ জন মাদক ব্যবসায়ী র‌্যাব কর্তৃক মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রায় গ্রেফতার।

আপলোড সময় : ২১-০৬-২০২৫ ১২:৩১:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৬-২০২৫ ১২:৩১:৫৩ পূর্বাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক : ৪০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ০১ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-১০ কর্তৃক মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রায় গ্রেফতার।


গতকাল ১৯/০৬/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৭.৪০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে* মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার গোয়ালীমান্দ্রা বাজার এলাকায়* অভিযান পরিচালনা করে আনুমানিক ১২,০০০/- (বারো হাজার) টাকা মূল্যমানের ৪০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। ধৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মো: রুবেল কাজী (৩৭), পিতা- মৃত সিরাজ কাজী, সাং- লস্করপুর, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়।


প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামী আন্তঃ জেলা পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ ভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলাসহ আশপাশের বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ক্রয় বিক্রয় এর মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছে।


গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com