রাজশাহী মহানগরীতে ছাত্রলীগ নেতা সিফাত-সহ গ্রেফতার ২৬

আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ১২:০২:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ১২:০২:০১ পূর্বাহ্ন


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: মহানগরীতে অভিযান চালিয়ে রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্ধসঢ়;বায়ক সিফাত-সহ ২৬ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদী সিফাত (২৬), সে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার বড় কুঠিপাড়া এলাকার মোঃ সেলিম শেখের ছেলে এবং রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্ধসঢ়;বায়ক, ও ছাত্রলীগ কর্মী তাওহীদ তিতুমীর ওরফে শেখ মোহাম্মদ (২০), সে একই থানার হেতেমখাঁ এলাকার মোঃ মামুনের ছেলে। বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।


তিনি জানান, গত ২৪ ঘন্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে ছাত্রলীগ নেতা সিফাত ও কর্মী তাওহীদকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ।


এছাড়াও নগর পুলিশের অভিযানে ২৪ জন গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ১০ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য অপরাধে ১১ জন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com