ধর্ষণ মামলার আসামী মেহেদি কেরাণীগঞ্জে র‌্যাব কর্তৃক গ্রেফতার।

আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ১০:৫৭:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ১০:৫৭:৫৮ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক : ধর্ষণ মামলার আসামী মেহেদি (২৭) কেরাণীগঞ্জে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।


গত ০২/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকার সময় ভিকটিম (২০) এর বাসার দড়জায় নক করে তার স্বামীর বন্ধু আসামী মেহেদি হাসান (২৭) দাড়িয়ে থাকে। ভিকটিম তার স্বামী এসেছে সেই বিশ্বাসে ভিতর থেকে দরজা খোলা মাত্রই আসামী মেহেদি ভিকটিমকে ধাক্কা দিয়ে ঘরের ভিতর প্রবেশ করে দরজার লক আটকে দিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে আসামী মেহেদি পালিয়ে যায়।


এ ঘটনায় ভিকটিম নিজে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করলে থানার মামলা নং- ১৭, তারিখ- ০৬/০৬/২০২৫ খ্রি., ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১) রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।



এরই ধারাবাহিকতায় অদ্য ১৭/০৬/২০২৫ তারিখ বিকাল আনুমান ১৫.১০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন খোলামোড় এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মেহেদি হাসান (২৭), পিতা- আবু সিদ্দিক, সাং- গঙ্গানগর, থানা- জাজিরা, জেলা- শরিয়তপুর’কে গ্রেফতার করে।  


গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com