রাজশাহীতে বিপুল পরিমান ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেফতার।

আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ০৯:৪৮:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ০৯:৪৮:৪৯ অপরাহ্ন


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মোসাঃ উম্মাতুন (৫০), নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৫ জুন) দিনগত রাত পৌনে ১১টায় চারঘাট থানাধীন গৌড়শহরপুর নতুনপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে এসআই মোঃ মাহাবুব আলম ও সঙ্গীয় ফোর্স।   


এ সময় তার কাছ থেকে ১৫০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতার নারী মাদক কারবারী মোসাঃ উম্মাতুন (৫০), তিনি রাজশাহীর চারঘাট থানাধীন গৌড়শহরপুর নতুনপাড়া গ্রামের মোঃ শাহাবুদ্দীনের স্ত্রী। সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র (ডিএসবি), মোঃ রফিকুল আলম।


তিনি জানান, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে জেলা ডিবি পুলিশ জানতে পারেন, চারঘাট থানাধীন গৌড়শহরপুর নতুনপাড়া গ্রামে মোসাঃ উম্মাতুনের বসতবাড়ীর গেইটের সামনে দুইজন মাদক কারবারী ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারী মোসাঃ উম্মাতুনকে গ্রেফতার করে এসআই মোঃ মাহাবুব আলম ও সঙ্গীয় ফোর্স।


এ সময় দেহ তল্লাশিকালে তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ৫ বোতল ফেনসিডিল এবং তার দেখানোমতে পলাতক মাদক কারবারী মোঃ মানিকের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তার মধ্য থেকে ১৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ তাকে গ্রেফতার করে। তবে মাদককারবারি মোঃ মানিক কৌশলে পালিয়ে যায়। পলাতক মানিককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পলাতক মোঃ মানিকের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে।


এ ব্যপারে গ্রেফতার ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com