রাজস্থলীতে মোটরসাইকেল-কার মুখামুখি সংঘর্ষে আহত ৩

আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ১১:১৩:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ১১:১৩:৩০ অপরাহ্ন


মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী, রাঙ্গামাটি : চন্দ্রঘোনা-রাজস্থলী সড়কের গাইন্দ্যা ইউনিয়নের লংগদু এলাকায় মোটরসাইকেল ও কার মুখামুখি সংঘর্ষ হয়ে তিন আহত হয়।


৯জুন সন্ধ্যা ৭টায় এ দূর্ঘটনা ঘটে। আহত তিন জনের মধ্যে দুইজন গুরুতর আহত হওয়ায় রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবং চালককে প্রথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছাড় দেয়।


আহতরা চালক তজেলালা তনচংগ্যা, পিচনে থাকা উত্তম তনচংগ্যা, প্রিয় বিকাশ তনচংগ্যা গুরুতর আহতদের বাড়ি বিলাইছড়ি উপজেলার বলে জানা যায়। 


রাজস্থলী থানার ওসি ইকবাল বলেন, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধীন আছেন। এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com