পার্বতীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত।

আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ১০:১৯:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ১০:১৯:৩২ অপরাহ্ন
 
 
খন্দকার সুদীপ্ত রহমান : পার্বতীপুরের ১০ নং হরিরামপুর ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অ্যাসোসিয়েশন অফ প্রগ্রেসিভ মাইন্ডস (এপিএম) কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ঈদ পূনঃমিলনী ও ভর্তি নির্দেশনামূলক অনুষ্ঠান, ৮ই জুন ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে।

 
উক্ত অনুষ্ঠানে সকল শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, অত্র এলাকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিভিন্ন শিক্ষার্থী।

 
রবিবার সকাল ১১ টায় উক্ত অনুষ্ঠান শুরু হয়ে বিভিন্ন সামাজিক ও শিক্ষা বিষয়ের উপর আলোচনা করে দিন ব্যাপি অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে এপিএম কার্যনির্বাহী কমিটির (২০২৫-২৬) এর চেয়ারম্যান এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা: উমর ফারুকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, মোঃ সাইদুর রহমান প্রভাষক,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ।


আরও উপস্থিত ছিলেন, এ পি এম কার্য নির্বাহী কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ মাহাবুর রহমান, সহকারী শিক্ষক দ: হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ জেয়াদুল হক, সহকারী শিক্ষক (ইংরেজি) নাগেশ্বরী কামিল মাদ্রাসা, কুড়িগ্রাম, পাবিপ্রবি এর সাবেক শিক্ষার্থী মোঃ সামিদুল ইসলাম, চট্ট গ্রাম সিভাসু এর শিক্ষার্থী স্বাধীন ইসলাম ও আরও বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


অত্র অনুষ্ঠানে এলাকার সকল শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এবং এলাকার শিক্ষিত জনগোষ্ঠী, সচেতন নাগরিকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং অত্র এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এপিএম কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আখতারুজ্জামান।


উক্ত অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন, এপিএম শিক্ষার্থী কমিটির সভাপতি মোহাম্মদ আবু তাহের এবং সাধারণ সম্পাদক নাহিদ এবং সম্মানিত সদস্য মোঃ নওশাদ। উক্ত অনুষ্ঠানে সকল শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অত্র এলাকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিভিন্ন শিক্ষার্থী।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরষ্কার তুলে দেন সভাপতি ডা : উমর ফারুক ও প্রধান অতিথি মোঃ সাইদুর রহমান। 




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com