রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা-সহ হৃদয় গ্রেফতার

আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ১২:২০:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ১২:২০:১২ পূর্বাহ্ন


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা- সহ ফজলে রাব্বী হৃদয় (২৩), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩জুন) সকাল সাড়ে ৮টায় রাজশাহীর পুঠিয়া থানাধীন নয়াপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।


 এ সময় তার শয়নকক্ষ থেকে ৫৭ কেজি গাঁজা-জব্দ করা হয়। গ্রেফতার মাদক কারবারী মোঃ ফজলে রাব্বী হৃদয় (২৩), সে পুঠিয়া থানাধীন নয়াপাড়া গ্রামের মোঃ রহিদ মোল্লার ছেলে। মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।


তিনি জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পারেন, পুঠিয়া থানাধীন নয়াপাড়া গ্রামে জনৈক কুদ্দুস মোল্লার বসত বাড়িতে ফজলে রাব্বী হৃদয়ের শয়নকক্ষে একজন ব্যক্তি বিপুল পরিমান গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ৫৭ কেজি গাঁজা জব্দ করা- সহ মাদক কারবারী হৃদয়কে গ্রেফতার করে ডিবি পুলিশের এসআই মোঃ মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স। তবে পুলিশের উপস্থিতি টেরে পেয়ে মাদক কারবারি মোঃ আব্দুর রহিম মোল্লা পালিয়ে যায়।


এ ব্যপারে গ্রেফতার ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। 




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com