টাঙ্গাইল মহাসড়কে আবারও প্রবাসীর গা‌ড়িতে ডাকা‌তি, গুলিবিদ্ধ ১

আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৬:২২:২০ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৬:২২:২০ অপরাহ্ন



মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপু‌রে মহাসড়‌কে আবারও প্রবাসীর গা‌ড়ি‌তে ডাকা‌তির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল এলোপাথা‌রি গু‌লি ছু‌ড়ে পা‌লি‌য়ে যায়।


ডাকাত‌দের ছোড়া গু‌লি‌তে হাইও‌য়ে পু‌লি‌শের রেকার হেলপার গুরুতর আহত হ‌য়ে‌ছেন। শুক্রবার (৩০ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের উপ‌জেলার কুরনী এলাকায় এই ডাকা‌তির ঘটনা ঘ‌টে। আহত রেকার হেলপার তু‌হিন মিয়াকে (২৮) কুমু‌দিনী হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।   


জানা গে‌ছে, উত্ত‌রবঙ্গগামী প্রবা‌সির মাইক্রোবা‌সে ডাকা‌তির ঘটনা ঘ‌টে। এতে মহাসড়‌কে দা‌য়িত্বরত পু‌লিশ সদস‌্যরা এগি‌য়ে গে‌লে এলোপাতাড়ি গুলি ছু‌ড়ে ডাকাতরা মাইক্রোবাস রে‌খে পা‌লি‌য়ে‌ছে। এসময় ডাকাতদের ছোড়া একটি গু‌লি পু‌লি‌শের রেকার হেলপার তু‌হিন মিয়ার ক‌ব্জি‌তে লা‌গে। 


মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, ঈদযাত্রার আগে মহাসড়‌কে বাড়‌তি নজরদারি বাড়া‌নো হ‌য়ে‌ছে। এখনও মামলা হয়নি।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com