ভালুকা পৌর মহিলাদলের ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৬:৪৮:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৬:৪৮:৫২ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার অধীনে ভালুকা পৌর শাখা মহিলা দলের ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার এই কমিটির অনুমোদন দেন জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন ও সাধারণ সম্পাদক নাদিয়া ইয়াসমিন রীতা।   গোলাপী আক্তারকে সভাপতি ও মাহমুদা রহমানকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি অনুমোদন দেন তারা।


এছাড়াও কমিটিতে বিভিন্ন পদে যারা রয়েছে তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি চায়না আক্তার, সহ-সভাপতি: লিটা আক্তার, ফরিদা ইয়াসমিন, মার্জিনা আক্তার, আম্বিয়া খাতুন, শরিফা আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সাংগঠনিক সম্পাদক শেফালী আক্তার, ফারজানা আক্তার, কোষাধ্যক্ষ কল্পনা আক্তার, দপ্তর সম্পাদক সানজিদা আফরোজ রুপা, প্রচার সম্পাদক শাহনাজ আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক কামরুন্নাহার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আসমা আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঝুমা রানী বিশ্বাস, ক্রীড়া সম্পাদক ফরিদা খাতুন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com