কাউখালীতে স্বেচ্ছায় এলাকাবাসী রাস্তা নির্মাণ কাজ করেন

আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০৪:২৯:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০৪:২৯:৩৩ অপরাহ্ন
 

 
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। পিরোজপুরের কাউখালীতে স্বেচ্ছায় অযোগ্য কাঁচা রাস্তার নির্মাণ কাজ করেছেন এলাকাবাসী। 

 
উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিড়াপাড়া খালের পারে জাকির মেম্বারের বাড়ির সামনের ব্রিজ থেকে তারিকুল ইসলাম মুন্সির বাড়ি পর্যন্ত প্রায় ২০০ মিটার জনবহুল ভূমিহীন এলাকায় যাতায়াতের অযোগ্য রাস্তার পাইলিং সহ পূর্ণ নির্মাণ কাজ করেন, এলাকাবাসী।বৃষ্টির সময় এই রাস্তাটি সম্পূর্ণ যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে। অনেক সময় এই রাস্তা দিয়ে চলাচলের সময় রাস্তা খারাপ হওয়ার কারণে অনেক বৃদ্ধ, নারীসহ ও ছোট ছোট কোমলমতি শিশুরা খালে পড়ে যায়।


যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী শাখার মুজাহিদ কমিটির ছদর হাফেজ মাওলানা রেজাউল করিমের তত্ত্বাবধানে শতাধিক মুজাহিদ কমিটির নেতা কর্মী ও এলাকাবাসীদের নিয়ে তিন দফায় এই অযোগ্য রাস্তাটিকে পাইলিং সহ নির্মাণ কাজ করেন।


উল্লেখ্য, এই ঝুঁকিপূর্ণ অযোগ্য রাস্তা দিয়ে শত শত লোকজন চলাচল করে।


এলাকাবাসী তারিকুল মুন্সী ও শাহিন খান বলেন, আমরা বৃষ্টির সময় রাস্তা দিয়ে চলাচল করতে পারতাম না। আমাদের কষ্টের কোন শেষ ছিল না। বিশেষ করে চলাচলে অযোগ্য এই রাস্তাটা দিয়ে এলাকার কোন লোক অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে যেতে খুবই কষ্ট হতো।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com