ধর্ষণ মামলার আসামী শোভন ঢাকার দোহারে র‌্যাব কর্তৃক গ্রেফতার।

আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ১১:০০:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ১১:০০:১৪ পূর্বাহ্ন





নিজস্ব প্রতিবেদক : ধর্ষণ মামলার আসামী শোভন (২২) ঢাকার দোহারে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। 

গত ০৩/০৪/২০২৫ তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় নবম শ্রেণীতে অধ্যনরত ভিকটিম (১৫) বাসা থেকে বের হলে আসামী শোভন মিস্ত্রী (২২) ভিকটিমকে ঘুরতে যাওয়ার কথা বলে তার বাড়িতে নিয়ে গিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে বরিশাল জেলার বানারীপাড়া থানার মামলা নং- ০৩, তারিখ- ০৫/০৪/২০২৫, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯ (১) মামলা রুজু হয়।


উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।


এরই ধারাবাহিকতায় অদ্য ২৪/০৪/২০২৫ তারিখ বিকাল আনুমান ১৯.৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দোহার থানাধীন দুবলী এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণ মামলার পলাতক এজাহারনামীয় আসামী শোভন মিস্ত্রী (২২), পিতা- বাবুল মিস্ত্রী, সাং- আলতা, থানা- বানারীপাড়া, জেলা- বরিশাল’কে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন ।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com