হাতি দিয়ে টাকা তোলা, ছোটদের মজা, বড়দের বিরক্তি

আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০৯:২৫:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০৯:২৫:১৭ অপরাহ্ন



মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।

 একটি দোকানের সামনে গিয়ে শুঁড় তুলে দাঁড়াল হাতিটি। মুখে হুংকার দেওয়ার মতো শব্দ। যেন কিছু একটা বলছে। তার অর্থ হতে পারে—টাকা দে! কারণ দোকানি তার শুঁড়ে কিছু টাকা গুঁজে দিতেই সে সরে গেল। গিয়ে দাঁড়াল আরেক দোকানে। এভাবে টাকা তোলা চলতে লাগল। হাতির পিঠে বসা মানুষটি এই টাকা নিয়ে গুঁজতে লাগলেন তাঁর ট্যাঁকে।

মঙ্গলবার ২২ এপ্রিল  বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলায় রামপুর টু  কংশনগর বাজারে যাওয়ার পথে বিশাল এক হাতি দিয়ে বিভিন্ন দোকান থেকে টাকা আদায় করতে দেখা যায়। হাতির বিশাল লম্বা শুঁড় উঁচিয়ে টাকা আদায়ের দৃশ্য অনেকে কৌতূহল নিয়ে দেখতে থাকেন,

বিশেষ করে শিশুরা। তারা হাতির পেছন পেছন ছুটতে থাকে। তবে অর্থ ব্যয় করতে হচ্ছিল বলে ছোটদের মতো বড়রা তত আনন্দ পাননি। অনেকে স্পষ্টই বিরক্তি প্রকাশ করেন। জোরপূর্বক টাকা নেওয়া হয় কি? এমন প্রশ্ন করলে হাতির পিঠে থাকা জহিরুল ইসলাম বলেন, আমি কারও কাছ থেকে হাতি দিয়ে জোরপূর্বক কোন টাকা উঠাইনি ইচ্ছে করে যা দেন তাই নিয়ে যাই।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com