কুষ্টিয়ায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

আপলোড সময় : ০৩-০৪-২০২৫ ১১:২২:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৫ ১১:২২:১৩ অপরাহ্ন



রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি, কুষ্টিয়ায় অসুস্থ ও অস্বচ্ছল সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক অনুদানের চেক বিতরণ, এবং সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) কুষ্টিয়া শহরের চিলিস ফুড পার্কের সভা কক্ষে এই চেক বিতরণ করা হয়। 

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এডভোকেট শামিম উল হাসান অপুর সঞ্চালনায়

প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের উপ-পরিচালক এ বি এম রফিকুল ইসলাম।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক জুবায়েদ রিপন। 

কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৮ জন অস্বচ্ছল অসুস্থ সাংবাদিক ও সাংবাদিকদের মেধাবী ১৯ জন সন্তানের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com