ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেনটাডল জ'ব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০২ ১৯:৫৪:০০
রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেনটাডল জ'ব্দ রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেনটাডল জ'ব্দ
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :


রাজশাহী নগরীর কাটাখালী থানাধীন পূর্ব বাতান এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে মাদক কারবারী। এসময় ঘটনার সাল থেকে ৫০০ পিস ভারতীয় টেপেন্টাডল


ট্যাবলেট জব্দ করা হয়। বুধবার দুপুরে ১বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজিবি জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিজিবি সদস্যরা দেখতে পান, এক ব্যক্তি মাথায় বস্তা নিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করার জন্য ধাওয়া করলে ওই ব্যক্তি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর


তল্লাশি করে ৫০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারীকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।#


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ