ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিগত ১৮ বছরে লো'ভ-লা'ল'সা'য় পা দিইনি: আন্দালিভ রহমান পার্থ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০২ ১৯:৩১:২৫
বিগত ১৮ বছরে লো'ভ-লা'ল'সা'য় পা দিইনি: আন্দালিভ রহমান পার্থ বিগত ১৮ বছরে লোভ-লালসায় পা দিইনি: আন্দালিভ রহমান পার্থ

নিজস্ব প্রতিবেদক
বিগত ১৮ বছরে চাইলে অনেক সুযোগ-সুবিধা নিতে পারতেন কিন্তু তিনি কোনো লোভ-লালসায় পা দেননি বলে মন্তব্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ভোলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে এসে তিনি এ মন্তব্য করেন।

 

ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর বুধবার প্রথমবার ভোলায় পৌঁছালে এ সংবর্ধনা দেওয়া হয়। তার নির্বাচনি এলাকা ভোলার সর্বস্তরের জনগণ এ সংবর্ধনার আয়োজন করে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।

 

ছাদখোলাগাড়িতে থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সংবর্ধনার জবাব দেন। মন্ত্রীর গাড়িবহর ভোলা শহরের নতুন বাজার চত্বরে আসলে তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন উল্লেখ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘বিগত ১৮ বছরে আমি চাইলে অনেক সুযোগ-সুবিধা নিতে পারতাম। কিন্তু কোনো লোভ-লালসায় পা দিইনি।’

 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘ভোলা-বরিশাল সেতুর জন্য আমরা সবাই আন্দোলন করেছি। সংসদে আমরা প্রত্যেকে সেতুর দাবি তুলেছি।

সরকার তার অবস্থান থেকে হিজলা-মুলাদী ও শরিয়তপুর হয়ে ঢাকা গেলে ৪০ মিনিট সময় কম লাগে বিধায় একটা কিছু ভাবছে। কিন্তু তাই বলে কুচক্রী মহল বিভ্রান্তি ছড়াবে- সেটা ঠিক নয়।’

 

এ বিষয়ে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ আরও বলেন, ‘ভোলার জন্য যেটা ভালো হবে আমরা সবাই চাইব সেটাই হোক। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং  বিশেষজ্ঞরা চিন্তা করবেন কোনটা ভালো হবে। তবে আমরা আমাদের দাবির কথা বলেই যাব।’

 

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাকে এমপি হিসেবে আপনারা ৬ মাস দেখেছেন। কোনো অনিয়ম-দুর্নীতিকে আমি প্রশ্রয় দেইনি, দেবোও না।’ টিআর-কাবিখা নিয়ে যদি কেউ অনিময় করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জনগণকে ইউএনও অফিসে লিখিত অভিযোগ দেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ঢাকা থেকে সড়ক পথে বরিশাল হয়ে লাহারহাট পৌঁছান। সেখান থেকে স্পিডবোটযোগে ভোলা খেয়াঘাটে পৌঁছালে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলমগীরের নেতৃত্বে বিএনপি এবং বিজেপির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

 

এসময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেয়াঘাট থেকে ভোলা শহরে আসার পথে সর্বস্তরের জনগণ মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।



 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ