ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুর স্ত্রীর সাথে মোবাইল ফোন নিয়ে ঝ'গড়া যুবকের আ'ত্মহ'ত্যা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০২ ১৯:২৩:৫১
মাধবপুর স্ত্রীর সাথে মোবাইল ফোন নিয়ে ঝ'গড়া যুবকের আ'ত্মহ'ত্যা মাধবপুর স্ত্রীর সাথে মোবাইল ফোন নিয়ে ঝ'গড়া যুবকের আ'ত্মহ'ত্যা
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি


হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব মাধবপুর গ্রামে স্ত্রীর সাথে মোবাইল ফোন নিয়ে ঝগড়ার জেরে মো. রহিম মিয়া (২৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার ০২/০৯/২০২৬ সকালে এ ঘটনা ঘটে। নিহত রহিম মিয়া পূর্ব মাধবপুর গ্রামের আবুল বাশারের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রহিম মিয়া মোবাইল ফোন কিনে বাড়িতে আসার পর সেটি নিয়ে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ঘরের ভেতর গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা


বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ