গ'লাচি'পায় আবদুল গনি স্মৃতি পাঠাগারের ৩০তম বছরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গ'লাচি'পায় আবদুল গনি স্মৃতি পাঠাগারের ৩০তম বছরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি “
মেধা ও মননে বিকশিত হোক আজকের সমাজ, ভবিষ্যতের পৃথিবী”—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় আবদুল গনি স্মৃতি পাঠাগারের ২৯ বছর পূর্তি ও ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পাঠাগার ক্যাম্পাসে আয়োজিত এ প্রতিযোগিতায় গলাচিপা পৌরসভার সাতটি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পাঠাগারের সভাপতি ডা. অনিল মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে গলাচিপা থিয়েটারের সভাপতি মো.
কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসানসহ পাঠাগারের সদস্য, শিক্ষক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের তিনটি গ্রুপে ভাগ করে জাতীয় পতাকা, সূর্যোদয়-সূর্যাস্ত ও প্রাকৃতিক দৃশ্য বিষয়ে চিত্রাঙ্কন করানো হয়। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পাঠাগার প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। পাঠাগারের সাধারণ
সম্পাদক মো. রাকিবুল হাসান বলেন, শিশুদের সৃজনশীলতা ও মেধার বিকাশ এবং বই ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ বাড়াতেই এ আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। গলাচিপা, পটুয়াখালী ০১৬৮৮১৬২৯৬৪
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স