কেন্দুয়ায় বৃ'দ্ধা মাকে হ'ত্যার হু'মকির অ'ভিযোগ, প্র'তিবাদে সংবাদ সম্মেলন
কেন্দুয়ায় বৃ'দ্ধা মাকে হ'ত্যার হু'মকির অ'ভিযোগ, প্র'তিবাদে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়ায় ৭৫ বছর বয়সী বৃদ্ধা মা আবেদা আক্তারকে নির্যাতন, ভরণপোষণ না দেওয়া, বসতঘরে ভাঙচুর, টাকা নিয়ে যাওয়া এবং ভয়ভীতি দেখিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার ছেলে মশিউর রহমান নয়নের (৪৫) বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বৃদ্ধা আবেদা আক্তার। সংবাদ সম্মেলনে তিনি তার ছেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং আইনগত প্রতিকার দাবি করেন। লিখিত বক্তব্যে আবেদা আক্তার বলেন, তার ছেলে মশিউর রহমান নয়ন দীর্ঘদিন ধরে তাকে নিয়মিত ভরণপোষণ দেন না।
উল্টো বিভিন্ন সময় তার কাছে টাকা দাবি করেন। ভরণপোষণের কথা বললে নয়ন তাকে মারধরের জন্য উদ্যত হন এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখান। তিনি অভিযোগ করেন, তার বসতবাড়ির সামনে থাকা দুটি রেন্টি গাছ, যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা, তার ছেলে নয়ন বিক্রি করে দিয়েছেন। আবেদা আক্তারের দাবি, গত ৩০ আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে নয়ন তার বাড়িতে গিয়ে জমি বিক্রির ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যান। এ সময় তিনি ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন আবেদা। তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে নয়ন লাঠি দিয়ে মারধরের জন্য উদ্যত হন। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ ছাড়া বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে এবং হত্যার হুমকি দিয়ে তাকে বসতঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন আবেদা আক্তার। সংবাদ সম্মেলনে আবেদা আক্তারের বড় বোন লাকি আক্তার বলেন, মশিউর রহমান নয়ন নেশাগ্রস্ত এবং তার অত্যাচারের কারণে তিনি বাবার বাড়িতে আসতেও পারেন না। এমনকি টাকার জন্য নয়ন তার স্বামীর বাড়িতে গিয়েও তাকে নিপীড়ন করেন বলে অভিযোগ করেন তিনি। পরিবারের আরেক সদস্য বড় ভাই বিল্লাল বলেন, এ ঘটনায় অভিযোগ করার কারণে তার সহপাঠীরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আত্মরক্ষার জন্য তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন। সংবাদ সম্মেলন শেষে
পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে আবেদা আক্তার কেন্দুয়া থানার পেমই পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে ছেলের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেন। এ সময় তিনি ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ বিষয়ে কেন্দুয়া থানার পেমই পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. বাবুল মিঞা বলেন, নয়ন মিয়ার বিরুদ্ধে তার মা অভিযোগ দাখিল করেছেন। বর্তমানে তিনি একটি চুরি মামলায় ওয়ারেন্টভুক্ত হয়ে জেলহাজতে আছেন।
আমরা আদালতে প্রয়োজনীয় কাগজপত্র পেশ করেছি। বাকি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোনা ০১৭১৬৪২৫৪৩৫ ২ সেপ্টেম্বর ২০২৬
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স