ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী ও সনদ প্রদান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০২ ১৫:৫৭:৩৪
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী ও সনদ প্রদান অনুষ্ঠিত কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী ও সনদ প্রদান অনুষ্ঠিত
কাউখালী প্রতিনিধি


পিরোজপুরের কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির,


শিক্ষক নেতা কিরণ চন্দ্র হালদার, শামসুর রহমান মিজান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার এবং সাবেক সভাপতি এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাহিত্য, সংস্কৃতি ও মেধা প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে বিজয়ী ৫৭ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, "জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও তাদের মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা প্রতিষ্ঠানে কেবল প্রাতিষ্ঠানিক জ্ঞানার্জনই যথেষ্ট নয়; বরং শিক্ষার্থীদের দেশপ্রেমিক, নীতিবান ও


সংস্কৃতিমনস্ক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বিজয়ী শিক্ষার্থীদের এই সাফল্য আগামী দিনে তাদের আরও বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করবে। শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নে উপজেলা প্রশাসন সব সময় শিক্ষকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ