ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০২ ১৪:২২:৫৫
উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালি উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উলিপুর উপজেলা ও পৌর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। উলিপুর বিএনপি কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


পরে বিএনপি কার্যালয়ে আলোচনা সভাবক্তব্য অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উলিপুর উপজেলার বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা ও ১নং যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম-আহ্বায়ক, উপজেলা বিএনপি, এরশাদুল হাবিব নয়ন , মহসিন আলী সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল, মহিলা দল ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের গৌরব ও ঐতিহ্য তুলে ধরেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ