ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০২ ০২:৫২:১৫
কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি
নিজস্ব প্রতিবেদক



কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের (কুসরক) ২০২৬-২৭ কার্যবর্ষের ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন মন্ডলের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।


নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি সভাপতি: মো. নুর আলম নাহিদ সাধারণ সম্পাদক: এম এন জাকারিয়া খান মুরাদ সাংগঠনিক সম্পাদক: মো. নাজিমুল ইসলাম কোষাধ্যক্ষ: মো. আরমান হোসাইন দপ্তর সম্পাদক: মো. আব্দুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক: মারজানা সুমি কার্যনির্বাহী সদস্য ১. রাকিব সরকার ২. আব্দুল্লাহ আল আমিন ৩. মোছাঃ শারমিন আক্তার সোমা ৪. মো. মুহিবুল্লাহ রহমান হাসান ৫. মনজিলা মিতু ৬. আতিকুর রহমান ৭. জুলফিকার জোহা ৮. নূর আমিন মিয়া ৯. এহসানুল হক ১০. সুবর্ণা আক্তার সাথী ১১. মিষ্টি আক্তার ১২. হৃষিকেশ কুমার রায় কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু। তিনি নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম


রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাসান পলাশ, দৈনিক সমকালের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সুজন মহন্ত, দীপ্ত টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ইউনুস আলী, কুড়িগ্রাম সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান চিন্ময় রায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম, গ্রিন টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রাতিন ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে কুড়িগ্রাম সরকারি


কলেজের শিক্ষার্থীদের সমস্যা, সম্ভাবনা এবং ক্যাম্পাসের ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরতে হবে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আগামী এক বছর সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং কলেজের ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ