জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ উপলক্ষে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত
জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ উপলক্ষে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
*কোনো বাতিলের সাথে আপস করা হবে না - ডা. শফিকুর রহমান এমপি* * আমরা কওমীকে আলাদা মনে করি না - বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, কোনো বাতিলের সাথে আপস করা হবে না। তিনি বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে সকল অন্যায়, অনাচার, বৈষম্য দূর করা হবে। অন্যায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামী আপসহীন ভ‚মিকা অব্যাহত রাখবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ উপলক্ষে মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত দাওয়াতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কওমি থেকে জামায়াতে ইসলামীতে যোগদানকারী মুফতি
আবুল কালাম আজাদের বক্তব্যের সূত্র ধরে আমীরে জামায়াত বলেন, আমরা কওমীকে আলাদা মনে করি না। তাদের অধিকারের পক্ষে আমরা আমাদের বিবেকের দায়বদ্ধতা থেকে সংসদে কথা বলে যাবো, ইনশাআল্লাহ। আমীরে জামায়াত বলেন, আমাদেরকে কেউ অপমান করলেও আমরা কাউকে অপমান করে কথা বলি না, বলবো না। বরং আমাকে অপমান করার পরও আমি আত্মতৃপ্তি পাই। কারণ পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ মুহাম্মদ (সা.) কে নিয়েও অবুঝ মানুষ গুলো নানা রকম কথা বলেছে। কিন্তু আল্লাহ যাকে সম্মানিত করে দুনিয়ার কেউ থাকে অসম্মানিত করতে পারে না, পারবে না। তিনি আরও বলেন, তলোয়ারের দাগ একসময় মুছে গেলেও মুখের ভাষার আঘাতের ক্ষত মুছে যায় না। এই দাগ থেকে যায়।
তবে তিনি প্রতিদিন রাতে ঘুমানোর আগেই যারা তাকে কষ্ট দেন তাদেরকে ক্ষমা করে দেন উল্লেখ করে বলেন, আমি মানুষকে ক্ষমা করি ক্ষমা পাওয়ার আশায়। সাবেক বিচারপতি, বুদ্ধিজীবী, আইনজীবী, বিশিষ্ট ব্যবসায়ী, কওমি আলেম এবং বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ ৬৫০ জন জামায়াতে ইসলামীতে যোগদান করার পর আমীরে জামায়াত তাদেরকে ফুল ও ইসলামিক বই উপহার দিয়ে বরণ করে নিয়ে বলেন, আজকে যারা জামায়াতে ইসলামীতে যোগদান করেছে আল্লাহ সকলকে দ্বীন কায়েমের আন্দোলনে শামিল রেখে এদেশের মানুষের খেতমত করার তাওফিক দান করুক এবং জান্নাতে আমাদেরকে একত্রে মিলত করুক। তিনি আরও বলেন, এদেশে কুরআনের বিধান কায়েম হবে কিন্তু প্রশ্ন হলো আমাকে/আপনাকে নিয়ে নাকি আমাদেরকে বাদ দিয়ে। দুনিয়ায় আল্লাহর দ্বীন কায়েম হয়েছে যুবকদের ঘাড়ে ভর
করে উল্লেখ করে তিনি বলেন, এদেশেও যুব সমাজের নেতৃত্বে একদিন আল্লাহর দ্বীন কায়েম হবে, ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত দাওয়াতি সমাবেশে সাবেক বিচারপতি অ্যাডভোকেট সৈয়দ শাহিদুর রহমান বলেন, আমি জামায়াতে ইসলামীতে আসার অন্যতম কারণ হচ্ছে যখন আমি দেখলাম বিএনপির সাথে জোট সরকারে জামায়াতের ২ জন নেতা মন্ত্রীর দায়িত্ব পালন করার পরও তত্ত্বাবধায়ক সরকার জামায়াত নেতাদের বিরুদ্ধে ২ টাকার দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। তখন আমি অদ্ভুত হলাম এবং ভাবলাম এখানেই দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি হয়। বংশাল থানা বিএনপির ২নং যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকার বলেন, ৩৬ বছর বিএনপি করে মানুষ হতে পারিনি। কারাগারে গিয়ে জামায়াতে ইসলামীর নেতাদের পাশে থেকে কুরআন শিখেছি এবং সঠিক পথের দিশা পেয়েছি। তিনি আরও বলেন, বিএনপিতে থাকাকালীন নেতারা হাতে মদ আর টাস দিয়েছে কিন্তু জামায়াতে ইসলামীর নেতারা হাতে কুরআন তুলে দিয়েছে। তাই কুরআনের আলোয় আলোকিত বাংলাদেশ গড়তে আমি জামায়াতে ইসলামীতে যোগদান করছি। কওমী আলেম মুফতি আবুল কালাম আজাদ মাদানী বলেন, যখন আমরা কওমী মাদ্রাসায় পড়তাম তখন থেকে আমাদেরকে জামায়াতে ইসলামী প্রসঙ্গে ভুল ধারণা দেওয়া হয়েছে। কওমী মাদ্রাসার ছাত্রদের পত্র-পত্রিকা বা একাডেমিক বই ছাড়া অন্য বই পড়তে দেওয়া হতো না। কিন্তু আমি যখন জামায়াতে ইসলামীকে নিয়ে স্টাডিং শুরু করি তখন আমি দেখতে পাই জামায়াতে ইসলামী সঠিক আদর্শের রাজনীতি করছে। তাই আমি জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করি। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. এ এস এম খালেকুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল আয়েশ খান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর যথাক্রমে আব্দুস সবুর ফকির এবং অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি প্রমুখ। সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, জামায়াতে ইসলামী, ইসলামভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার
মাধ্যমে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এরমধ্য দিয়ে দুনিয়ায় শান্তি এবং আখেরাতে মুক্তি লাভ করতে চায়। সেই লক্ষ্যে আমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাই। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, মহানগরীর কর্মপরিষদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম এমপিসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বার্তা প্রেরক (আবদুস সাত্তার সুমন) সহকারী প্রচার সম্পাদক ঢাকা মহানগরী দক্ষিণ।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স