ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবীর জন্মবার্ষিকী উপলক্ষে ২,৫৭৭ ব'ন্দী'র সা'জা মওকুফ করলেন মোজতবা খামেনি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০১ ১৯:২৬:৩৭
মহানবীর জন্মবার্ষিকী উপলক্ষে ২,৫৭৭ ব'ন্দী'র সা'জা মওকুফ করলেন মোজতবা খামেনি মহানবীর জন্মবার্ষিকী উপলক্ষে ২,৫৭৭ বন্দীর সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

নিজস্ব প্রতিবেদক
ইরানের বিভিন্ন আদালতে সাজাপ্রাপ্ত ২ হাজার ৫৭৭ জন বন্দীর সাজা মওকুফ বা কমানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও শিয়া মুসলমানদের ষষ্ঠ ইমাম জাফর সাদিক (আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে এই বিশেষ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

 

ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেয়ির আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ নেতা এই প্রস্তাব অনুমোদন করেন। হিজরি চন্দ্রপঞ্জিকা অনুযায়ী রবিউল আউয়াল মাসের ১৭ তারিখ মহানবী (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.) এর জন্মবার্ষিকী পালিত হয়। এ বছর দিনটি গত ৩০ আগস্ট পালিত হয়েছে।

 

ইরানের সংবিধানের ১১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিচার বিভাগের প্রধানের সুপারিশের ভিত্তিতে সাজাপ্রাপ্ত বন্দিদের সাজা কমানো বা সম্পূর্ণ ক্ষমা করার ক্ষমতা দেশটির সর্বোচ্চ নেতার রয়েছে।

তবে এই সাধারণ ক্ষমা সব ধরনের অপরাধে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য প্রযোজ্য হবে না। গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা এর আওতায় থাকছেন না। এর মধ্যে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম, সশস্ত্র বা সংঘবদ্ধ মাদক চোরাচালান, সশস্ত্র ডাকাতি, অস্ত্র পাচার, অপহরণ, ঘুষ ও অর্থ আত্মসাতের মতো অপরাধে দণ্ডিত ব্যক্তিরা রয়েছেন।

 

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, নির্ধারিত শর্তের আওতায় থাকা ২ হাজার ৫৭৭ জন বন্দির সাজা এই বিশেষ ক্ষমার মাধ্যমে মওকুফ বা কমানো হবে।


 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ