ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ী গোয়ালন্দঘাট থানার আলোচিত শিক্ষার্থী রিপন মন্ডল হ'ত্যা মামলায় মৃ'ত্যুদ'ণ্ডপ্রা'প্ত প'লাতক আ'সামি ঘা'তক জামাল পত্তনদার (৪৫) কে নড়াইল হতে গ্রে'ফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০১ ০০:৩১:৩২
রাজবাড়ী গোয়ালন্দঘাট থানার আলোচিত শিক্ষার্থী রিপন মন্ডল হ'ত্যা মামলায় মৃ'ত্যুদ'ণ্ডপ্রা'প্ত প'লাতক আ'সামি ঘা'তক জামাল পত্তনদার (৪৫) কে নড়াইল হতে গ্রে'ফতার করেছে র‌্যাব। রাজবাড়ী গোয়ালন্দঘাট থানার আলোচিত শিক্ষার্থী রিপন মন্ডল হ'ত্যা মামলায় মৃ'ত্যুদ'ণ্ডপ্রাপ্ত প'লাতক আ'সামি ঘা'তক জামাল পত্তনদার (৪৫) কে নড়াইল হতে গ্রে'ফতার করেছে র‌্যাব।
নিজস্ব প্রতিবেদক


রাজবাড়ী গোয়ালন্দঘাট থানার আলোচিত শিক্ষার্থী রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ঘাতক জামাল পত্তনদার (৪৫) কে নড়াইল হতে গ্রেফতার করেছে র‌্যাব। বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই দেশের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সময়োপযোগী অভিযান চালিয়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে সংস্থাটি ব্যাপক সুনাম অর্জন করেছে। এছাড়াও আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র‌্যাব যেকোনো অপরাধ কঠোরভাবে দমনের চেষ্টা করছে।


মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্তহত্যা, ধর্ষণ, অপহরনসহ যে কোন অপরাধের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের চৌকস আভিযানিক দল গতকাল ৩০/০৮/২০২৬ তারিখ বিকাল ১৭.২০ ঘটিকায় গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে এবং র‌্যাব-৬ এর সহযোগিতায় নড়াইল জেলার সদর থানাধীন কালিয়া রোড ভবানীপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। ।


উক্ত অভিযানে রাজবাড়ীর গোয়ালন্দঘাটে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ঘাতক জামাল পত্তনদার (৪৫), পিতা- হোসেন পত্তনদার, সাং- উত্তর দৌলতদিয়া, থানা- গোয়ালন্দঘাট, জেলা- রাজবাড়ী’কে গোয়েন্দা তথ্য, তথ্যপ্রযুক্তি ও নিবিড় নজরদারির মাধ্যমে গ্রেফতার করা হয়েছে। ৪। প্রকাশ থাকে যে, গত ০৬/০৯/২০১৪ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া এলাকায় আসামি জামাল পত্তনদার গুলি করে শিক্ষার্থী রিপন মন্ডলকে হত্যা করে। উক্ত হত্যার ঘটনায় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। বিচারকার্য পরিচালনা শেষে গত ০৬/০৮/২০২৩ তারিখে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, রাজবাড়ী উক্ত মামলায় ঘাতক জামাল পত্তনদারকে মৃত্যুদণ্ড ও ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় প্রদানের সময় থেকেই মৃত্যুদণ্ড এড়াতে ঘাতক জামাল পত্তনদার দীর্ঘদিন ভারতে পলাতক ছিল।


সাজা এড়াতে ভারতে পালিয়ে যাওয়া আসামি জামাল পত্তনদারকে গত ১০/০৮/২০২৫ তারিখে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সিআইইউ দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে গ্রেফতার করে। কয়েক মাস ভারতের কারাগারে থাকার পর সে জামিনে মুক্তি পেয়ে আনুমানিক দুই মাস পূর্বে কৌশলে পুশব্যাকের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে প্রবেশের পর র‌্যাব ঘাতক জামাল পত্তনদার-এর ওপর বিশেষ নজরদারি শুরু করে। পরবর্তীতে স্থানীয় ও গোয়েন্দা সূত্রে জানা যায়, সে পুনরায় কন্ট্রাক্ট কিলিং মিশনে অংশগ্রহণ করে হত্যাকাণ্ড শেষে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে গোপন নজরদারি জোরদার করে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয় এবং তাকে নড়াইল জেলার সদর থানাধীন কালিয়া রোড ভবানীপুর এলাকা হতে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট হতে নগদ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


উল্লেখ্য, ঘাতক জামাল পত্তনদার এই হত্যা মামলা ছাড়াও ০২টি অস্ত্র, ০২টি মাদক, ০১টি ডাকাতির প্রস্তুতি এবং ০১টি চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি। *ফারহান মাহমুদ মোক্তাদা, এডি* *মেজর* *কোম্পানি কমান্ডার* সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ