ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ভ'য়াবহ সড়ক দু'র্ঘটনা: ট্রাক-অটোরিকশা সং'ঘর্ষে নি'হত ২, শিশুসহ আ'হত ৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-৩১ ২৩:৪৪:০৬
কেন্দুয়ায় ভ'য়াবহ সড়ক দু'র্ঘটনা: ট্রাক-অটোরিকশা সং'ঘর্ষে নি'হত ২, শিশুসহ আ'হত ৩ কেন্দুয়ায় ভ'য়াবহ সড়ক দু'র্ঘটনা: ট্রাক-অটোরিকশা সং'ঘর্ষে নি'হত ২, শিশুসহ আ'হত ৩
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোণার কেন্দুয়া-নেত্রকোণা সড়কে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুইজনের। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে


অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে রামপুর বাজারের কাছে চান্দপাড়া কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বান্দনাল গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ও অটোরিকশাচালক মোঃ ওয়াজেদ মিয়া (৩৮) এবং আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা আক্তার (৪০)। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় কেন্দুয়া-নেত্রকোণা সড়কের চান্দপাড়া কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ওয়াজেদ মিয়া ও লিজা আক্তারের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে। শিশুসহ তিনজনকে গুরুতর অবস্থায় নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


এদিকে দুর্ঘটনায় নিহতদের মরদেহের অবস্থা এতটাই গুরুতর ছিল যে, স্বজনদের জন্য চেহারা দেখে তাদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম দুইজন নিহত ও তিনজন আহত হওয়ার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন। এখনও তিনি ঘটনাস্থলে আছে বলে জানান। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ