মহানবী (সাঃ)-কে ক'টূক্তির অ'ভিযোগে বাকৃবিতে বি'ক্ষো'ভ মিছিল
মহানবী (সাঃ)-কে ক'টূক্তির অ'ভিযোগে বাকৃবিতে বি'ক্ষো'ভ মিছিল
বাকৃবি প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলসহ যথাযথ শাস্তির দাবিতে সোমবার (৩১ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। অভিযোগ ওঠা শিক্ষার্থীর নাম মুবিন খান গৌরব। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্র।
বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং হাতে দাবিসংবলিত পোস্টার বহন করেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, অভিযুক্তের ছাত্রত্ব বাতিলসহ বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তাঁকে শনাক্ত করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তারা। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী
নাহিদুল ইসলাম বলেন, ‘মুবিন খান গৌরব একটি ফেসবুক পোস্টের মাধ্যমে রাসুল (সাঃ)-কে নিয়ে কটূক্তি করেছেন বলে আমরা জানতে পেরেছি। পরবর্তীতে তিনি হল থেকে চলে গেছেন। আমরা তাঁর উপযুক্ত শাস্তি ও ছাত্রত্ব বাতিলের দাবিতে প্রক্টরিয়াল কার্যালয়ে এসেছিলাম। কিন্তু আজ প্রক্টর স্যারকে পাইনি। আগামীকাল আবারও প্রক্টরিয়াল কার্যালয়ে এসে আমাদের দাবি প্রশাসনের কাছে তুলে ধরব।’ আরেক শিক্ষার্থী মো. মাহাদী বলেন, ‘মুবিন খান গৌরব মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি আমাদের হৃদয়ে আঘাত করেছে। এর প্রতিবাদেই আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমরা তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
এদিকে হল সূত্রে জানা যায়, অভিযোগের বিষয়টি জানার পর হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ওই শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর তিনি হল ত্যাগ করেছেন।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স