ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় মোবাইল কোর্ট: যত্রতত্র পার্কিং ও ট্রেড লাইসেন্সে ১৮ মা'মলায় ১০ হাজার ৬০০ টাকা জ'রিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-৩১ ২২:২০:৩৬
কেন্দুয়ায় মোবাইল কোর্ট: যত্রতত্র পার্কিং ও ট্রেড লাইসেন্সে ১৮ মা'মলায় ১০ হাজার ৬০০ টাকা জ'রিমানা কেন্দুয়ায় মোবাইল কোর্ট: যত্রতত্র পার্কিং ও ট্রেড লাইসেন্সে ১৮ মামলায় ১০ হাজার ৬০০ টাকা জ'রিমানা
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোনার কেন্দুয়া পৌরসভায় যত্রতত্র মোটরযান পার্কিং এবং ট্রেড লাইসেন্স না থাকা ও হালনাগাদ না করার অভিযোগে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে মোট ১৮টি পৃথক মামলায় ১০ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড করা হয়। সোমবার (৩১ আগস্ট) কেন্দুয়া পৌরসভা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কেন্দুয়া বাসস্ট্যান্ড, খেলার মাঠ ও সাজিউড়া মোড় এলাকায় নির্ধারিত স্থান ছাড়া মোটরযান পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময়


সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় ১১টি পৃথক মামলায় ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স না থাকা এবং হালনাগাদ না করার দায়ে ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’-এর সংশ্লিষ্ট ধারায় আরও ৭টি পৃথক মামলা করা হয়। এসব মামলায় মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী। এ সময় তিনি বলেন,জনস্বার্থে যত্রতত্র গাড়ি পার্কিং ও ট্রেড লাইসেন্সসংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে যত্রতত্র গাড়ি পার্কিং করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য সবাইকে সচেতন করেন। তিনি কেন্দুয়া পৌরসভার আওতাধীন সব


ব্যবসাপ্রতিষ্ঠানকে চলমান অর্থবছর পর্যন্ত ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য আহবান করেন। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মাজহারুল ইসলাম উজ্জ্বল কেন্দুয়া, নেত্রকোণা


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ