ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ৫০ লাখ টাকার চেক মা'মলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কা'রাদন্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-৩১ ১৮:২৯:৫৯
শেরপুরে ৫০ লাখ টাকার চেক মা'মলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কা'রাদন্ড শেরপুরে ৫০ লাখ টাকার চেক মা'মলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কা'রাদন্ড
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:


ইদ্রিস গ্রুপ অব কোম্পানি (প্রাঃ) লিঃ এর সাবেক ডিএমডি আব্দুল কাদেরক ৫০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একইসাথে ৫০ লাখ টাকা বাদী পক্ষের নিকট পরিশোধ করারও নির্দেশ প্রদান করা হয়। ৩০ আগস্ট বিকেলে শেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোরশেদুল আলম এ রায় ঘোষণা করেন। বিষয়টি ৩১ আগষ্ট দুপুরে নিশ্চিত করেন কোম্পানির ডিএমডি ও মামলার বাদী মোঃ মোতাসিম বিল্লাহ আরিফ।


বাদীর আইনজীবি জানান, ইদ্রিস গ্রুপ অব কোম্পানি (প্রাঃ) লিঃ এর ডিএমডি থাকা অবস্থায় কোম্পানির বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে কোম্পানির নাম করে ৫০ লাখ টাকা গ্রহণ করে তা আত্মসাৎ করেন নকলা উপজেলার কায়দা গ্রামের বাসিন্দা মনসুর আলীর ছেলে আব্দুল কাদের। পরে টাকা পরিশোধের সময় নিয়ে কোম্পানীর বরাবরে সমপরিমাণ টাকার চেক প্রদান করেন আব্দুল কাদের।


কিন্তু পরবর্তীতে তিনি আর টাকা পরিশোধ করেননি। পরবর্তীতে ২০১৮ সালে কোম্পানির পক্ষে কোম্পানির ডিএমডি মোঃ মোতাসিম বিল্লাহ আরিফ বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও যাচাই বাছাই এবং স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার রায়ে সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, নানাভাবে বিবাদী পাশকাটানোর চেষ্টা করেছে।


রায় অনুযায়ী, আসামিকে এক বছরের কারাদন্ড ভোগের পাশাপাশি চেকে উল্লেখিত ৫০ লাখ টাকা বাদীকে ফেরত দিতে হবে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ