ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চারা বিতরণে সবুজের স্বপ্ন, শিক্ষার্থীদের পাশে তরী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-৩১ ১৮:০৪:২২
চারা বিতরণে সবুজের স্বপ্ন, শিক্ষার্থীদের পাশে তরী চারা বিতরণে সবুজের স্বপ্ন, শিক্ষার্থীদের পাশে তরী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:


ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক আলোচনা করা হয়। সোমবার (৩১ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠানের মাঠে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের উদ্দেশে তরী


বাংলাদেশের আহ্বায়ক প্রতিষ্ঠাতা শামীম আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ শুধু অক্সিজেন সরবরাহ করে না, বায়ুদূষণ কমানো, মাটির ক্ষয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, “আমরা নদী ও প্রকৃতি সুরক্ষাকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। পরিবেশ রক্ষার দায়িত্ব কোনো ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠানের একার নয়; এটি সমাজের সবার দায়িত্ব। বিশেষ করে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলতে পারলে ভবিষ্যতে পরিবেশবান্ধব একটি প্রজন্ম গড়ে তোলা সম্ভব।” অনুষ্ঠানে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করে বক্তব্য দেন তরী বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী এবং শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মোখলেছুর রহমান। অধ্যক্ষ মুহাম্মদ মোখলেছুর রহমান বলেন,


শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরিতে বিদ্যালয় পর্যায়ে ধরনের কর্মসূচির গুরুত্ব অনেক। শিক্ষার্থীরা নিজেরা গাছ লাগানোর পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করলে পরিবেশ রক্ষার এ উদ্যোগ আরও বিস্তৃত হবে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির, তরী বাংলাদেশের সদস্য মো. আব্দুল হেকিম, সদর উপজেলার সদস্য সচিব নোমান আহমেদ, সদস্য মোশাররফ হোসেন, মোবারক মিয়া ও বাচ্চু মিয়াসহ শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ। কর্মসূচিতে শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার বিষয়ে সচেতন করা হয়। তরী


বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার দায়িত্ববোধ তৈরি করাই তাদের অন্যতম লক্ষ্য।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ