ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিলারের কাছ থেকে অ'বৈধভাবে সার উত্তোলন, ২০ বস্তা জ'ব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-৩১ ১১:১৪:২২
ডিলারের কাছ থেকে অ'বৈধভাবে সার উত্তোলন, ২০ বস্তা জ'ব্দ ডিলারের কাছ থেকে অ'বৈধভাবে সার উত্তোলন, ২০ বস্তা জ'ব্দ
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


রোববার, ৩০ আগষ্ট ২০২৬ ইং ০৭:৫৯ পিএম. কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় ডিলারের কাছ থেকে অবৈধ পন্থায় সার উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় ২০ বস্তা সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ। এ ঘটনায় মোঃ আজিমুল ইসলাম নামে এক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।


রোববার (৩০ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বালারহাট বাজারে মেসার্স সৈকত ট্রেডার্সের সার বিতরণ কেন্দ্র থেকে সারগুলো ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় ঘটনাটি ধরা পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স সৈকত ট্রেডার্সের সার বিতরণ কেন্দ্রে সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কৃষকদের মধ্যে সার বিতরণ কার্যক্রম চলে।


পরে ফুলবাড়ী উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফিরোজ শাহ, মোঃ ইব্রাহিম আলী ও মোঃ আসাদুজ্জামান বালারহাট বাজারে নাস্তা করতে গেলে এ সুযোগে একটি ভ্যানে করে ২০ বস্তা সার নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি ফুলবাড়ী কৃষি কর্মকর্তাদের নজরে পড়লে তারা ভ্যানটি থামিয়ে সারগুলো কোথায় নেওয়া হচ্ছে এবং কতজন কৃষকের নামে সার উত্তোলন করা হয়েছে, তা জানতে চান। এ সময় সেখানে থাকা মোঃ আজিমুল ইসলাম ২০ জন কৃষকের জন্য সারগুলো নেওয়া হচ্ছে বলে জানান। পরে ফুলবাড়ী উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বিষয়টি অতিরিক্ত ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মামুন ও এআইও সুশান্ত কুমার রায়কে অবহিত করেন।


তারা ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ২০ জন কৃষকের পরিচয়পত্র দেখতে চাইলে যাচাই করে অসঙ্গতি পাওয়া যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে মোঃ আজিমুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা ওয়ার্ডের মোঃ বাদশা মিয়ার ছেলে। এদিকে ঘটনার পর থেকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বালারহাট বাজারে মেসার্স সৈকত ট্রেডার্সের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল


ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ পন্থায় সার উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় ২০ বস্তা সারসহ একজনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ