ফরিদপুরের ভাংগা থানার অ'স্ত্র মা'মলার এজাহারনামীয় আ'সামি বেলাল হোসেন (৪৫)’কে টেকনাফ থেকে গ্রে'ফতার করেছে র্যাব।
ফরিদপুরের ভাংগা থানার অ'স্ত্র মা'মলার এজাহারনামীয় আ'সামি বেলাল হোসেন (৪৫)’কে টেকনাফ থেকে গ্রে'ফতার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ভাংগা থানার অস্ত্র মামলার এজাহারনামীয় আসামি বেলাল হোসেন (৪৫)’কে টেকনাফ থেকে গ্রেফতার করেছে র্যাব। ১। রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা রেখে চলেছে। অবৈধ বিস্ফোরক
দ্রব্যের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধ এবং মাদক উদ্ধার ও অবৈধ অস্ত্র মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিতভাবে গোয়েন্দা ভিত্তিক তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র্যাব “জিরো টলারেন্স” নীতিতে রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকান্ড কঠোরভাবে দমন করছে। ২। গত ১৬/০৫/২০২৬ তারিখে ফরিদপুরের ভাংগা থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে একটি
বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, হুইস্কি ও ভদকা, নগদ টাকা, আগ্নেয়াস্ত্র ও গুলি, শটগানের কার্তুজের খালি খোসা, ডিভিআর, মোবাইল ফোন, রামদা, চাকু ও একটি মোটরসাইকেল’সহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। এ ঘটনায় রবি খান ও রাশিদা আক্তারকে গ্রেফতার করা হলেও বেলাল হোসেন’সহ কয়েকজন আসামি উক্ত ঘটনা স্থল হতে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ফরিদপুর জেলার ভাংগা থানাপুলিশ বাদী হয়ে উল্লেখিত থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেন যার মামলা নং- ২৫, তারিখ- ১৭/০৫/২০২৬ খ্রি., ধারা- 19(a)/19(f), The Arms Act, ১৮৭৮। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে
র্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে। ৩। এরই ধারাবাহিকতায় র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্প এবং র্যাব-১৫ এর যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোটেল মিলকী রিসোর্ট এলাকা থেকে ফরিদপুর জেলার ভাংগা থানার অস্ত্র মামলার এজাহারনামীয় আসামি বেলাল হোসেন (৪৫)’ পিতা- শাহাব মিয়া, সাং- মুড়াকাটা, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স