ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৮ ০২:১৪:৪১
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক   

 রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বাংলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে তিন দিনব্যাপী আন্তঃব্যাচ গ্রুপপর্বের খেলা শাহজাদপুর পাইলট হাইস্কুল মাঠে শুরু হয়। টুর্নামেন্টে বাংলা বিভাগের বিভিন্ন বর্ষের

শিক্ষার্থীরাসংশপ্তক’, ‘অপ্রতিরোধ্য’, ‘অনির্বাণ’, ‘অদম্য’ ও ‘অনিমেষ’—এই পাঁচটি দলের নামে অংশগ্রহণ করেন। আজ ২৭ আগস্ট, বৃহস্পতিবার, বিকেল ৩টায় শাহজাদপুর পাইলট হাইস্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে ‘সংশপ্তক’ ও ‘অনির্বাণ’ দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ‘সংশপ্তক’ দল চ্যাম্পিয়ন এবং ‘অনির্বাণ’ দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলা বিভাগের



চেয়ারম্যান জনাব মো. জাবেদ ইকবাল সভাপতিত্ব করেন। এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলা বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের


স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের পাশাপাশি টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ