ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আরসিআরইউ'র সহযোগী সদস্যদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৭ ২৩:৫৭:১৮
আরসিআরইউ'র সহযোগী সদস্যদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত আরসিআরইউ'র সহযোগী সদস্যদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত
রাজশাহী কলেজ প্রতিনিধি


রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সহযোগী সদস্য পদপ্রত্যাশীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। নতুন সহযোগী সদস্য সংগ্রহের লক্ষ্যে এর আগে গত ১২ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত আবেদন ফরম বিতরণ ও জমাদান কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। আবেদন প্রক্রিয়া শেষে প্রার্থীদের নিয়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সৈয়দ আলী আহসান, শিক্ষক উপদেষ্টা ও বাংলা


বিভাগের সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান এবং সাবেক শিক্ষক উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক মো. আজমত আলী। এ ছাড়া রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আব্দুল আলিম, সাধারণ সম্পাদক জুলইকরাম ফেরদৌস ইবতিদা ও নির্বাহী সদস্য ইউসুব আলীসহ সংগঠনের বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন। তারা মৌখিক পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন। সংশ্লিষ্টরা জানান, নতুন সহযোগী সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক ও সাংবাদিকতামূলক কার্যক্রম আরও গতিশীল হবে। বিশেষ করে ক্যাম্পাসের নিয়মিত কর্মকাণ্ড, শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা এবং রাজশাহী কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আরও


ব্যাপকভাবে তুলে ধরতে নতুন সদস্যরা ভূমিকা রাখবেন। তারা আরও প্রত্যাশা করেন, সহযোগী সদস্য হিসেবে যারা যুক্ত হবেন, তারা সাংবাদিকতার মৌলিক জ্ঞান, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার চর্চার পাশাপাশি সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেবেন। এর মাধ্যমে রাজশাহী কলেজের ইতিবাচক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলোও দায়িত্বশীলতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরার সুযোগ আরও বিস্তৃত হবে।



রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি দীর্ঘদিন ধরে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন কর্মকাণ্ড ও শিক্ষার্থীদের বিষয় গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের সাংবাদিকতা ও মিডিয়াভিত্তিক দক্ষতা উন্নয়নে কাজ করে আসছে। নতুন সহযোগী সদস্য অন্তর্ভুক্তির এই প্রক্রিয়া সংগঠনটির সেই কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ