ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে নানা আযোজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত: আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৬ ২২:৩১:৫৪
কাউখালীতে নানা আযোজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত: আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কাউখালীতে নানা আযোজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত: আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
কাউখালী প্রতিনিধি পিরোজপুরের কাউখালীতে বুধবার (২৬ আগস্ট) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় পৃথকভাবে নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনটি পালন উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী প্রতিযোগিতা, হামদ-নাত পরিবেশন, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল। উপজেলার বিভিন্ন স্কুলের কোমলমতি শিক্ষার্থী ও মাদ্রাসার ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে এসব প্রতিযোগিতায় অংশ নেয়। আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ধরায়ে আগমন ও তাঁর জীবনের প্রতিটি আদর্শ মানবজাতির জন্য চিরন্তন দিকনির্দেশনা। শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নবীজীর আদর্শ অনুসরণের বিকল্প নেই। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়ায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, উত্তরোত্তর সমৃদ্ধি এবং শান্তি কামনা করা হয়। পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ