ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে মিলাদুন্নবীতে সাম্য ও শান্তির বার্তায় জয়া আহসানের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৬ ১৯:১৬:৩৭
ঈদে মিলাদুন্নবীতে সাম্য ও শান্তির বার্তায় জয়া আহসানের ঈদে মিলাদুন্নবীতে সাম্য ও শান্তির বার্তায় জয়া আহসানের

নিজস্ব প্রতিবেদক
আজ ১২ রবিউল আউয়াল দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, শিক্ষা ও আদর্শকে স্মরণ করে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় দিনটি উদযাপিত করছে।

 

এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় অনুভূতির কথা শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুপুরে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ঈদে মিলাদুন্নবী— ভালোবাসা, শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ।’ এই সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে তিনি মহানবীর (সা.) অনুদর্শ মেনে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও শান্তির পথে এগোনোর আহ্বান জানান। 

 

এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশেই বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে. প্রতিবছরের মতো এবারও চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে বিশাল জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও রাজধানীর মিরপুরের শাহ আলী মাজার এলাকা থেকে একটি বড় জশনে জুলুসের র‍্যালি বের করা হয়। ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়, যেখানে দেশের নানা প্রান্ত থেকে আসা হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।



 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ