গৌরনদীতে ভাতিজীকে ধ'র্ষনের অ'ভিযোগে চাচার বি'রুদ্ধে মামলা
গৌরনদীতে ভাতিজীকে ধ'র্ষনের অ'ভিযোগে চাচার বি'রুদ্ধে মামলা
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:
দশ বছর বয়সের ভাতিজীকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে একই বাড়ির চাচাতো চাচা হারুন কবিরাজের (৬০) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচা পলাতক রয়েছে। ধর্ষিতার বাবা বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শরিফাবাদ গ্রামের। অভিযুক্ত হারুন কবিরাজ ওই গ্রামের মৃত তাহের কবিরাজে ছেলে। মামলা ও ভুক্তভোগী শিশুর পরিবারের বরাত দিয়ে মঙ্গলবার দুপুরে গৌরনদী মডেল থানার এসআই ফিরোজ আলম
জানিয়েছেন, একই বাড়ির চাচাতো চাচা হারুন কবিরাজের দোকানে গত ১৫ আগস্ট বিস্কুট ও চিপস ক্রয় করতে যায় ভুক্তভোগি শিশু। এসময় ওই শিশুকে ফুসলিয়ে দোকানের পিছনের একটি বাগানের মধ্যে নিয়ে ধর্ষন করে অভিযুক্ত হারুন।
তিনি আরও জানান, এ ঘটনায় নির্যাতিতা শিশুর বাবা বাদি হয়ে সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে থানায় মামলা দায়েরের পর শিশুকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। রাহাদ সুমন,বরিশাল তারিখঃ ২৫-০৮-২০২৬ইং
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স