ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে চাঁ'দা দা'বির অ'ভিযোগ: প্রবাসী ছেলেকে বাঁচাতে গিয়ে বৃ'দ্ধ বাবা-মা, স্ত্রীসহ আ'হত ৫

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৫ ০০:২৬:৪৬
কালীগঞ্জে চাঁ'দা দা'বির অ'ভিযোগ: প্রবাসী ছেলেকে বাঁচাতে গিয়ে বৃ'দ্ধ বাবা-মা, স্ত্রীসহ আ'হত ৫ কালীগঞ্জে চাঁ'দা দা'বির অ'ভিযোগ: প্রবাসী ছেলেকে বাঁচাতে গিয়ে বৃ'দ্ধ বাবা-মা, স্ত্রীসহ আ'হত ৫
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি



স্বামীকে মারধর করতে দেখে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন স্ত্রী। তাঁকে থামাতে এগিয়ে আসেন বৃদ্ধ বাবা-মাও। এরপর হামলাকারীদের আঘাতে একে একে রক্তাক্ত হন পরিবারের পাঁচ সদস্য। অভিযোগ উঠেছে, ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও (মোল্লাপাড়া) এলাকায় গত ২১ আগস্ট দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার তিন দিন পর ২৩ আগস্ট


কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন সৌদি প্রবাসী জসিম উদ্দিন পালোয়ানের স্ত্রী সামিয়া আক্তার। অভিযোগের বর্ণনা অনুযায়ী, প্রায় তিন মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন জসিম। এরপর স্থানীয় জয়নাল মোল্লা, অলিউল্লাহ মোল্লা ও এমরান মোল্লা তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে হত্যার হুমকিও দেওয়া হয় বলে


অভিযোগে উল্লেখ করা হয়েছে। সামিয়ার অভিযোগ, ২১ আগস্ট দুপুর সোয়া ২টার দিকে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে ঢুকে জসিমকে মারধর শুরু করে। ধারালো ছেন ও চাপাতির আঘাতে তাঁর মাথা ও হাতে গুরুতর জখম হয়। চিৎকার শুনে এগিয়ে এসে হামলার শিকার হন জসিমের স্ত্রী সামিয়া, বাবা নাজিম উদ্দিন (৭৬), মা মনোয়ারা বেগম (৬৮) ও বড় জা নিপা খন্দকার (৪০)। তাঁদেরও বিভিন্নভাবে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। তবে এখানেই শেষ নয়।


অভিযোগে বলা হয়েছে, হামলার পর ঘরে ঢুকে আলমারি ও আসবাবপত্র তছনছ করা হয়। নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, স্বর্ণালংকার এবং নিপার গলার চেইন ও কানের দুল নিয়ে যাওয়ার দাবি করা হয়েছে। পরিবারের নারী সদস্যদের শ্লীলতাহানির অভিযোগও রয়েছে। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত জসিমকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। জয়নাল মোল্লার পরিবারের একটি নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।


কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, লিখিত অভিযোগের পর ঘটনাস্থলে কর্মকর্তা পাঠানো হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ###


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ